মালদা

আপ তিস্তা তোর্সা এক্সপ্রেসের সংরক্ষিত কামড়ার যাত্রীদের মারধর করার ঘটনায় ধৃত এক যুবক

২৩ শে মার্চ আপ তিস্তা তোর্সা এক্সপ্রেসের সংরক্ষিত কামড়ায় মারধরের ঘটনায় গ্রেফতার এক যুবক। ধৃত যুবকের নাম আজমুল হোসেন। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার কোরিয়ালী গ্রামে।

        জানা গিয়েছে ২৩ শে মার্চ আপ তিস্তা তোর্সা এক্সপ্রেসের সংরক্ষিত কামড়ার সংরক্ষিত সিটে বসা নিয়ে বচসার জেরে মহিলা সহ দুই যাত্রীকে মারধরের ঘটনা ঘটে। এরপর কুমেদপুর স্টেশনে ট্রেনের নিরাপত্তা ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন সেই কামড়ার যাত্রীরা। সেই ঘটনায় জি.আর.পি-তে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার তদন্তে নেমে জি আর পি আজমুল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে। আরও জানা গিয়েছে সে সামসী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সোমবার ধৃত ওই যুবককে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/JZ14tFvf2cM